কুড়িগ্রাম সীমান্তে মাদক রেখে পাচারকারীর পলায়ন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক ভাবে অভিযান চালিয়ে সীমান্তে ৩শ ৭৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।

এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় ফুলবাড়ী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি জানায়, বুধবার(২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক ৯৪৬ নং মেইন পিলার অদুরে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ইতলা দিয়ে চোরাকারবারীরা মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মাদক চোরকারবারীরা ধাওয়া খেয়ে এক বস্তা ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে অনন্তপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা মালিকবিহীন-৩শ ৭৪ বোতল ফেন্সিডিল জব্দ করেন।

অন্য দিকে ফুলবাড়ী থানার দায়িত্বরত (ডিউটি) অফিসার শিউলি বেগম জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর খামারটারী এলাকার আব্দুল হালিমের ছেলে এরশাদ আলী (৩৫) এর বাড়ীতে তল্লাশী করে ১৫ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বুধবার দুপুরে অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সুজন মোহন্ত/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর