কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ’র বৈঠক অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাগভান্ডার সীমান্তে আন্তজার্তিক মেইন পিলার ৯৬২ এর পাশে এ বৈঠক অনুষ্টিত হয়।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এস এম তৌহিদুল-আলম মঙ্গলবার রাতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নের্তৃত্ব দেন ১৫ বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল পিএসসি আরেফিন তালুকদার অপরদিকে ভারতের পক্ষে নের্তৃত্ব দেন কোচবিহার ১৯২ বিএসএফের সেক্টর কমান্ডার ডিআইজি প্রভাকর জোসি। বৈঠকে বিজিবি-বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক, ষ্টাফ অফিসার ও সংশ্লিষ্ট এলাকার কোম্পানী কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

সীমান্তে বিজিবি-বিএসএফে নজরদারী বৃদ্ধি করা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাঁচার বন্ধ করা এবং আন্তঃ সীমান্ত অপরাধ হ্রাস করার বিষয়ে ফলপ্রসু আলোচনা করা হয় এই বৈঠকে।

সুজন মোহন্ত/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর