গেইল এখন ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’

ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলকে ‘ইউনিভার্স বস’ নামেই চেনেন ভক্ত-সমর্থকরা। রসিকতা, আনন্দে মজে থাকা, সবাইকে মাতিয়ে রাখতে গেইলের জুড়ি নেই। এবার ‘ইউনিভার্স বস’এর নতুন পরিচয় জানা গেল।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দুই ম্যাচ খেলার পর নিজ দেশে ফিরে গেছেন গেইল। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পাওয়ায় পিএসল ছেড়েছেন তিনি।

পিএসএল ছাড়ার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানকে নিয়ে কথা বলেন গেইল। এক পর্যায়ে মজার ছলে গেইল বলে বসেন, তিনি এখন ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’।

তিনি বলেন, ইমরান খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী। একজন ক্রিকেটারকে প্রধানমন্ত্রী হতে দেখাটা সত্যিই দারুণ ব্যাপার। তবে ক্যারিবিয়ানে এই ব্যাপারটি পুরো আলাদা। সেখানে প্রতিটি দ্বীপে আলাদা প্রধানমন্ত্রী আছেন।

গেইল আরও বলেন, কিন্তু আপনি জানেন কিনা, আমিই পুরো ক্যারিবিয়ানের ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’। কারণ আমি ইউনিভার্স বস। ক্যারিবিয়ানের সব প্রধানমন্ত্রীর জন্য শ্রদ্ধা ও ভালোবাসা। আমি তাদের সবাইকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তাদের সবাইকে ভালোবাসি কারণ আমি সবার প্রতিনিধিত্ব করি। ইউনিভার্স কি? আমিই প্রধানমন্ত্রী। আমি প্রধানমন্ত্রীদের প্রধান।

উল্লেখ্য, এবারের পিএসএলে কোয়েট্টার জার্সিতে প্রথম ম্যাচে ২৪ বলে ৩৯ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচে ৪০ বলে ৬৮ রানের ইনিংস খেলেন গেইল।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর