সরিষাবাড়ীতে ইন্টারনেটের তার কাটলো দুর্বৃত্তরা; ভোগান্তিতে গ্রাহক

জামালপুরের সরিষাবাড়ীতে মিলিনিয়াম ইন্টারনেটের তার কেটেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার ঝালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এতে বন্ধ রয়েছে পোগলদিঘা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ইন্টারনেট সেবা। ফলে ভোগান্তীতে পড়েছে গ্রহকেরা।

জানা যায়, মঙ্গলবার রাতে টার দিকে হঠাৎ ইন্টারনেট (ওয়াইফাই) বন্ধ হয়ে যায়। রাতেই খোজ নিলে পৌর এলাকার ঝালোপাড়া ঘাট সংলগ্ন রাস্তার পাশের একাধীর স্থানে তার কাটা অবস্থায় পাওয়া যায়। এসময় প্রায় ২৫০ মিটার তার কাটা হয়।

এ বিষয়ে ইন্টারনেট ব্যবসায়ী মুসা জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমার ব্যবসায় ক্ষতি সাধনের জন্যই এই কাজ করা হয়েছে। এতে আমার লোকশান গুনতে হবে। এছাড়াও গ্রাহকেরা ভোগান্তীতে পড়েছে৷

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর