সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে সারাদেশে উত্তাল

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাটে দলীয় সংর্ঘষ চলাকালীন সময়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে বার্তা বাজার প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর প্রতিবাদে ভোলা জার্নালিস্ট ফোরাম ও কর্মরত সাংবাদিকের বার্তা বাজার পরিবার এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলা শহরের কে জাহান মার্কেট এর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদে সাংবাদিকগণ তাদের বক্তব্যে জানান, সাংবাদিকগণ সংবাদ পরিবেশন করবে, এটাই স্বাভাবিক। একটি সংবাদ দলমত নির্বিশেষে একটি চিহ্নিত গোষ্ঠির বিরুদ্ধে যেতেই পারে। সংবাদকর্মীরা সমাজের ক্ষত তুলে ধরে পত্রিকা ও বিভিন্ন মিডিয়া প্রকাশ করবেন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নিরসন করবেন। কিন্তু কতিপয় পদলেহনকারী সংবাদকর্মী, রাজনীতিবিদ ও কুচক্রিমহলের কারনে আজ সারাদেশের সাংবাদিরা দ্বিধাবিভক্ত। আর এ সুযোগ গ্রহণ করে একটি মহল সাংবাদিকদের উপর হামলা করছে, মামলা করছে, এমনকি গুলি করে হত্যা করা হচ্ছে। যা অত্যান্ত নিন্দনীয় ও ঘৃণ্যতম কাজ। জাতির বিবেক সাংবাদিকদের কোনভাবেই শেষ করা যাবে না।

এসময় সংবাদকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে অতিদ্রুত নোয়াখালীতে হত্যার শিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেফতার ও শাস্তির দাবী জানান।

দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহাং মাকছুদুর রহমান এর সভাপতিত্বে বার্তা বাজার প্রতিনিধি মোঃ অনিক আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, দ্বীপ কন্ঠের সম্পাদক ইউনুস শরীফ, জার্নালিস্ট ফোরামের সাবেক আহ্বায়ক শাহীন কাদের,সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হ্যাভেন, বার্তা বাজার ও গ্লোবাল টিভি ভোলা জেলা প্রতিনিধি অনিক আহমেদ আনন্দ টিভির ভোলা প্রতিনিধি ও ভোলা জার্নালিস্ট ফোরামের যুগ্ম আহ্বায়ক এম রহমান রুবেল, ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ও ভোলা জার্নালিস্ট ফোরামের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন হোসেন, ও প্রমুখ।

অনিক আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর