মুজিব শতবর্ষে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা গনের নিজস্ব আর্থিক অনুদানে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদের গৃহ প্রদানের যে উদ্যোগ তা বাস্তবায়নে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে একটি দরিদ্র ও গৃহহীন পরিবারকে দুই রুম বিশিষ্ট আধাপাকা বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে।
গৃহহীন ফুলবাবু ওই ইউনিয়নের হরিরাম গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সুবিধাভোগী পরিবারটির কাছে নির্মিত ঘরটি হস্থান্তর করেন, কুড়িগ্রাম- লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) স্বদেশ কুমার ঘোষ। এসময় অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিদ্যুৎতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খন্দকার খাদেমুল ইসলাম, কুড়িগ্রাম- লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মোঃ আমজাদ হোসেনসহ সমিতির অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ।
সুবিধাভোগী শেখ ফুল বাবু বলেন, আমার ঘর দুয়ার ছিল না, “পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আমজাদ ভাইয়ের সহযোগিতায় জিএম স্যার ঘর করি দিছে। আমরা খুব খুশি হইছি, খাই না খাই ভাল ঘরোত তো থাকপার পামো। পল্লী বিদ্যুৎতের জিএম স্যার আর শেখ হাসিনার জন্য দোয়া করমো।”
ফুল বাবুর স্ত্রী আমেনা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার থাকার মতোন ঘর আছিল না। পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতির সহযোগিতায় জিএম স্যার আমাক বিল্ডিং ঘর করে দেইল আমরা খুব খুশি হইছি। আল্লাহ জিএম স্যারের ভাল করুক শেখ হাসিনার ভাল করুক, ওমার জন্য দোয়া করমো সারাজীবন।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মোঃ আমজাদ হোসেন জানান, মুজিব শতবর্ষে কেউ যেন গৃহহীন না থাকে এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের নিজস্ব অর্থায়নে দরিদ্র ফুল বাবুকে আধা পাকা ঘরটি নির্মাণ করে দেয়া হলো,সেই সাথে এ ধরণের মানবিক কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) স্বদেশ কুমার ঘোষ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ কেউ যেন গৃহহীন না থাকে, এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের আহ্বানে, মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত উদ্যোগ বাস্তবায়নে গৃহহীন পরিবারটিকে ঘরটি করে দেয়া আমাদের একটি সফলতা। আমরা নিজেদের অনুদানে ফুল বাবুকে ঘর দিতে পেরে আনন্দিত হয়েছি।”
সুজন মোহন্ত/বার্তাবাজার/পি