রোড সেফটি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত

গত বছর শুরু হয়েছিল কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কিন্তু চার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর মহামারি করোনা পরিস্থিতির কারণে আর কোনো ম্যাচ মাঠে গড়ায়নি।

আগামী ৫ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ২০২১ সালের রোড সেফটি টুর্নামেন্ট। এবারের টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশ লিজেন্ডস ও ইংল্যান্ড লিজেন্ডস। করোনার কারণে ভ্রমণজনিত নিষেধাজ্ঞায় এই টুর্নামেন্টে অংশ নিবে না অস্ট্রেলিয়া লিজেন্ডস।

তাদের পরিবর্তে খেলবে বাংলাদেশ লিজেন্ডস। ভারতের রায়পুরে ৬৫ হাজার ধারণক্ষমতাসম্পন্ন শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে টুর্নামেন্টের সূচি প্রকাশ হয়েছে। প্রথম দিনেই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্য সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচগুলো। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২১ মার্চ।

টুর্নামেন্টের সূচি:

ভারত-বাংলাদেশ, ৫ মার্চ

শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ, ৬ মার্চ

ইংল্যান্ড-বাংলাদেশ, ৭ মার্চ

দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা, ৮ মার্চ

ভারত-ইংল্যান্ড, ৯ মার্চ

বাংলাদেশ-শ্রীলঙ্কা, ১০ মার্চ

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ১১ মার্চ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ১২ মার্চ

ভারত-দক্ষিণ আফ্রিকা, ১৩ মার্চ

শ্রীলঙ্কা-ইংল্যান্ড, ১৪ মার্চ

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ, ১৫ মার্চ

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, ১৬ মার্চ

প্রথম সেমিফাইনাল, ১৭ মার্চ

দ্বিতীয় সেমিফাইনাল, ১৮ মার্চ

ফাইনাল, ২১ মার্চ

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর