৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গতকাল নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। স্কোয়াডে থাকা ক্রিকেটার ও কোচিং স্টাফ নিয়ে দেশ ছাড়ে টাইগাররা।
আজ নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল। বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা। আগামী ২০ মার্চ ডুনেডিনে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচটি।
সিরিজের বাকি দুইটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ক্রাইস্টচার্চে ২৩ ও ওয়েলিংটনে ২৬ মার্চ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু সকাল ৭টায়। আগামী ২৮ মার্চ হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে।
সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে নেপিয়ারে ৩০ মার্চ ও অকল্যান্ডে ১ এপ্রিল। ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
বার্তাবাজার/নব