ইংল্যান্ডের দ্যা হান্ড্রেড টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে। প্লেয়ার্স ড্রাফটে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের ৮ ক্রিকেটার। কিন্তু কেউ কোনো দলে জায়গা পাননি।
দ্যা হান্ড্রেডে দল পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ড্রাফটে বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসান ও তামিম ইকবালের ভিত্তিমূল্য ছিল ১ লাখ পাউন্ড।
সাকিব-তামিম ছাড়াও ৪০ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে নিলামে উঠেছিলেন লিটন দাস, ইমরুল কায়েস ও সাব্বির রহমান। অন্যদিকে সৌম্য সরকার, আবু হায়দার রনি, তাসকিন আহমেদের কোনো ভিত্তিমূল্য ধরা হয়নি।
ড্রাফট থেকে দল পেয়েছেন মোট ৩৫ ক্রিকেটার। ২৫৪ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে দল পেয়েছেন মাত্র ৭ জন। ইংল্যান্ডের ২৫২ জন ক্রিকেটারের মধ্যে দল পেয়েছেন ২৮ জন।
আগামী জুলাইয়ে মাঠে গড়াবে দ্যা হান্ড্রেডের দ্বিতীয় সংস্করণ। প্রথম সংস্করণের মত দ্বিতীয় সংস্করণেও দল পেলেন না বাংলাদেশিরা।
বার্তাবাজার/নব