ডিএমপির পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তা বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃতরা হলেন: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক (লাইনওআর) মো. আসাদুজ্জামানকে সূত্রাপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন), (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক (লাইনওআর) মোহাম্মদ মোর্শেদ হোসেন খানকে গোয়েন্দা রমনা বিভাগ, (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক (লাইনওআর) মো. শফিকুল ইসলামকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক (লাইনওআর) মো. ওমর হোসেন মিঞাকে ডিএমপির ক্রাইম বিভাগ ও (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক (লাইনওআর) শেখ মো. কামরুজ্জামানকে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর