বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার ভোর ৫টা ৫৪ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খোন্দকার ইব্রাহিম খালেদের ছেলে খোন্দকার সাঈদ তার বাবার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সকাল ১১টায় তার মরদেহ কচিকাঁচার মেলায় নেয়া হবে। এবং বাদ যোহর বায়তুল মোকাররম মসজিদে জানাজা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
গত ১৯ ফেব্রুয়ারি খোন্দকার ইব্রাহিম খালেদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রোববার বিকেল থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এর আগে করোনায় আক্রান্ত হলে গত ১ ফেব্রুয়ারি ইব্রাহিম খালেদকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর করোনা নেগেটিভ হলে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। পরে সেখান থেকে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।
বার্তাবাজার/পি