নরসিংদী পলাশের ঘোড়াশালে এক নারী সহকর্মীকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান এক তরুণ। এ ঘটানায় ওই তরুণীও আহত হন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ঘোড়াশাল ফ্লাগ রেলওয়ে স্টেশনে এমন দুর্ঘটনা ঘটে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত যুবকের লাশ উদ্ধার করে।
জানা যায়, এ ঘটনায় নিহত তরুণের নাম মো. সাইফুল ইসলাম (২৫)। সে নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। আহত সহকর্মী নারীর নাম মিতু আক্তার (১৮)। তারা একসাথে গাজীপুরের কালীগঞ্জে চাকরি করতেন।
বার্তাবাজার/ই.এইচ.এম