সংবাদকর্মী মুজাক্কির হত্যার প্রতিবাদে আখাউড়ায় বিএমএসএফের মানববন্ধন

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সংবাদকর্মী বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আখাউড়া শাখা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার সময় আখাউড়া রেলওয়ে স্টেশনের সামনে এ কর্মসূচি পালিত হয়। মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার সাথে জড়িতদের অভিলম্বে গ্রেফতার করার অনুরোধ জানান এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেন।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আখাউড়া শাখার আহবায়ক কবি আফজাল খান শিমুল, সদস্য সচিব মনির হোসেন নিজাম, সাংবাদিক সফিকুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক শাহীন আলম জয়, সিনিয়র সদস্য ইয়াছিন, আরাফাত আশিক প্রমুখ।

হাসান মাহমুদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর