যশোর শহরে ইজিবাইক থেকে চাঁদা আদায় চক্রের আরো এক সদস্য হাফিজুর রহমানকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড় থেকে তাকে আটক করে পুলিশ। আটক হাফিজুর বাড়ি শহরের কারবালা ধোপা পাড়া এলাকায়। তিনি ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ এই ব্যাপারে বার্তা বাজার কে জানান, সাড়াশি অভিযানের অংশ হিসেবে ইজিবাইক থেকে চাঁদা আদায় চক্রের আরো এক সদস্যকে শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড় থেকে আটক করা হয়।
এর আগে গত (১৮ ফেব্রুয়ারি) ইজিবাইক থেকে চাঁদা আদায় চক্রের দুই সদস্য পুরাতন কসবা পুলিশ লাইন টালিখোলা এলাকার মানিকের বাড়ির ভাড়াটিয়া মোস্তফার ছেলে কামরুল ইসলাম ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহিদ মোল্লাকে (২৫) চাদার ৮ ’শ ৪০ টাকাসহ আটক করে। এ নিয়ে ইজিবাইক থেকে চাঁদা আদায় চক্রের মোট তিন সদস্যকে আটক করলো। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ।
এ্যান্টনি দাস/বার্তাবাজার/ই.এইচ.এম