সাংবাদিক মুজাক্কির হত‍্যা মামলা পিবিআইতে হস্তান্তর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। এর আগে সন্ধ্যার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেনে পিবিআই নোয়াখালী পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

একই দিনে নিহত সাংবাদিক মুজাক্কিরের ব্যবহারকৃত ভিডিও ক্যামেরা, মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু পুলিশ জানায়, উদ্ধারকৃত মোবাইল বা ভিডিও ক্যামেরায় কোন মেমোরি কার্ড পাওয়া যায়নি।

এর আগে সোমবার (২২ ফেব্রুয়ারি) পুলিশ ঘটনাস্থল চাপরাশিরহাট পূর্ববাজার ব্যবসায়ী সমিতির কার্যালয় থেকে সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। যাতে শনাক্ত করা যায় কে বা কারা সাংবাদিক মুজাক্কিরকে গুলি করেছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর