শিবচরে আচরণবিধি ভঙ্গের দায়ে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মাদারীপুরের শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পানির বোতল প্রতীকের কাউন্সিলর প্রার্থী আকতার হোসেন খানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাউন্সিলর প্রার্থী আকতার হোসেন খান তার নির্বাচনী এলাকায় লোকজন নিয়ে উঠান বৈঠক করেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থি। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট ও পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান উপস্থিত হয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি শিবচর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মোট ভোটার ১৭ হাজার ৯১৮ জন। এরমধ্যে ৯ হাজার ১৭ জন নারী ও ৮ হাজার ৯৬১ জন পুরুষ ভোটার রয়েছে।

এম এম আকাশ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর