করোনা টিকা ক্রয় করার জন্য বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা দিবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।
সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর শেখ হাসিনার প্রশংসা করে বলেন, মহামারি করোনার টিকা কর্মসূচী সফলভাবে চলছে আপনার সঠিক নেতৃত্বের ফলে।
মনমোহন প্রকাশ বলেন, বাংলাদেশ সরকার সফলভাবে টিকা কার্যক্রম পরিচালোনায় এশিয়ার তিনটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।
এসময় তিনি করোনার ক্ষতি পোষাতে বাংলাদেশের সকল অর্থনৈতিক সেক্টর খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন তিনি।
সাক্ষাৎকালে এডিবির দুটি বই ‘এশিয়া’স জার্নি টু প্রসপারিটি: পলিসি, মার্কেট অ্যান্ড টেকনোলোজি ওভার ফিফটি ইয়ার্স’ এবং ‘সাউথইস্ট বাংলাদেশ ইকোনোমিক করিডোর কমপ্রিহেনসিভ ডেভেলপমেন্ট প্ল্যান’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন এডিবির কান্ট্রি ডিরেক্টর।
এ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস সাংবাদিকদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন।
বার্তাবাজার/ই.এইচ.এম