সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নান্দাইল পৌর শহরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সঠিক তদন্ত করে সাংবাদিক মুজাক্কির হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিকরা।
জানা গেছে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নান্দাইল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মানবন্ধনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ফজলুল হক ভুঁইয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল।
মানবন্ধনে নান্দাইলে কর্মরত ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা মুজাক্কিরের খুনীদের অতিদ্রুত গ্রেফতার করে আইনে সোর্পদ করার আহ্বান জানান।
মজিবুর রহমান ফয়সাল/বার্তাবাজার/এসজে