২০২১ সালেই আন্তঃমোবাইল ব্যাংকিং চালু হবে: পলক

২০২১ সালের মধ্যে আন্তঃমোবাইল ব্যাকিং সেবা চালু করা হবে বলে জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ-২০২১ সম্পর্কে আয়োজিত’ এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব তথ্র বলেন।

তিনি বলেন, আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে আমরা গুরত্বপূর্ণ উদ্যোগ নিয়েছি।

সেটা হচ্ছে ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্লাটফর্ম। এই প্লাটফর্মে একদিকে যেমন মোবাইল ফাইনান্সিয়াল ওয়ালেটগুলো একটার সঙ্গে আরেকটি কোম্পানির অপারেট হবে। উদাহিরণ দিয়ে তিনি বলেন, আমরা যেমন এক সিম হতে সকল সিমে কল করতে পারি তেমনি এক মোবাইল ব্যাকিং হতে সকল মোবাইল ব্যাকিংয়ে লেনদেন করতে পরব। তখন আমরা বিক্যাশ হতে নগদে টাকা পাঠাতে পারব। সেটা সম্ভব হবে যখন এই প্লাটফর্ম চালু হবে।’

পলক বলেন, ব্লক চেইন বাস্তবায়ন হলে কেউ কোনো তথ্য পরিবর্তন করতে পারবে না। এতে কেউ প্রতারণার আশ্রয় নিতে পারবে না। তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২১ সালের মধ্যে প্লাটফরমটি সজীব ওয়াজেদ জয় উদ্বোধন করবেন। তখন মোবাইল গ্রাহকদের স্বাধীনতা বাড়বে এবং খরচের পরিমাণ কমে আসবে।

তিনি আরো বলেন, সনদের বাইরে যখন জমি রেজিস্ট্রি হয়, তখন মিউটেশন নিয়ে বিশাল সমস্যা ছিল। একজনের জমি আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে। আরেকজনের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছে। এই ধরনের আর কোনো প্রতারণা আমরা হতে দিতে চাই না। এখানেও আমরা ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করতে চাই। এতে কেউ প্রতারণার আশ্রয় নিতে পারবে না।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর