সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে সাংবাদিকদের মানববন্ধন

নোয়াখালী কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে পেশাগত দায়িত্ব পালন কালে আওয়ামীলীগের দু’পক্ষের সংর্ঘষে গুলিবিদ্ধ হয়ে বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করছেন রামগঞ্জ উপজেলা কর্মরত সাংবাদিকরা।

রামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দুপুরে শহর পুলিশ বক্স সংলগ্ন সড়কের পাশে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ রুপান্তরের প্রতিনিধি খালেদ মাহমুদ ফারুকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দৈনিক নবচেতনা প্রতিনিধি মনির হোসেন বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুডি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সালেহ আহম্মদ পাটওয়ারী,বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান। প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক লাখো কন্ঠের প্রতিনিধি হুমায়ন কবির, যুগ্ন-সাধারন সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, সহ-সাধারন সম্পাদক দৈনিক ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরীফ, ক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাব সংবাদদাতা এস এম বাবর, কোষাধ্যক্ষ দৈনিক সংবাদ প্রতিনিধি এমরান হোসেন পাটওয়ারী, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি নজরুল ইসলাম জিএস, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি খালেদ হোসেন হুমায়ন, দৈনিক দিনকাল প্রতিনিধি মোবারক হোসেন, দৈনিক রুদ্র বাংলা প্রতিনিধি লক্ষন মজুমদার, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জহিররুল ইসলাম, দৈনিক নতুন দিন প্রতিনিধি মো. তামজিদ হোসেন রুবেল, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাখা, দৈনিক আমার বার্তা প্রতিনিধি শামছুল ইসলাম, দৈনিক ভোরের সময় প্রতিনিধি বাবু তপন মজুমদার, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. ইকবাল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তরা সাংবাদিক মুজাক্কির হত্যা কান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সাকির/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর