বিএনপি নেতাদের জনসম্মুখে টিকা নিতে তথ্যমন্ত্রীর অনুরোধ

বিএনপি নেতাকর্মীরা যেন জনসম্মুখে করোনা টিকা নেয় জানিয়ে বলেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির কোন কোন নেতা আড়ালে টিকা গ্রহণ করেছে। যেভাবে আপনারা জনগণের সামনে বড় বড় কথা বলেন সেভাবে করোনা টিকাও নিবেন বলে অনুরোধ করেন হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস, বাংলাদেশ (ইমক্যাব) আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশে টিকা নিয়ে অনেক মিথ্যা প্রচার প্রচারণা চলছে। যারা এসব ঘৃণীত কাজ করেছে তারাই এখস টিকা গ্রহণ করছে। আমাদের তিন দিকে যে দেশ ছড়িয়ে আছে। যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে রক্ত ঝড়িয়েছে, তাদের সাহায্য ছাড়া স্বাধীনতা পেতাম না। বিশ্ব দরবারে তাদের ক্যটনৈতিক তৎপরতা এটি ছাড়া বঙ্গবন্ধুকে মুক্ত করাও সম্ভব ছিল না। তাদের সঙ্গে বিরোধীতা করে আমদের উন্নয়ন সম্ভব নয় বলে জানান তিনি।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবিব। ইমক্যাবের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল হাসান খোকন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর