হাসপাতাল থেকে সন্তান চুরি, চোর আতংকে শিশু ওয়ার্ড

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের স্ক্যানু থেকে মাহিম নামের ২৩ দিনের শিশু চুরি হয়েছে। চুরি হওয়ার ঘটনায় শিশু ওয়ার্ডে এখন চোর আতংক বিরাজ করছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া শিশু উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনয়নের ভাদালিয়া গ্রামের চয়ন ইসলামের ছেলে।

শিশু ফাহিমের মা শারমিন বার্তা বাজারকে জানান, ঠাণ্ডাজনিত কারণে ৬ দিন আগে হাসপাতালে ভর্তি হই। মঙ্গলবার দুপুরে শিশুর কাপড় ধোবার জন্য বাহিরে যাই। পরে এসে দেখি আমার ছেলে মাহিম নেই। অনেক খোঁজা খুজি করার পরেও পাওয়া যায়নি। তিনি আরও বলেন, শিশু ওয়ার্ডের ডাক্টর নার্সদের অবহেলার কারণে আমার ছেলেটা হারিয়ে গেল।

এ ব্যাপারে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম বার্তা বাজারকে জানান, বিষয়টি অবগত হওয়ার পর পুলিশকে জানানো হয়েছে।

এ দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা আক্তার বার্তা বাজারকে জানান, চুরি হওয়া শিশুটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

এম এ মালেক/বাতাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর