৭ এপ্রিল থেকে করোনা টিকার ২য় ডোজ শুরু

আগামী ৭ এপ্রিল থেকে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে, স্বাস্থ্য ও পরিবার কণ্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ২৩ লাখ ৮০ হাজার মানুষ করোনা টিকা গ্রহণ করেছে বলে জানান তিনি। দেশে গতকাল ২০ লাখ ডোজ করোনা টিকা এসেছে।

তিনি আরো বলেন, চলতি মাসের ৫০ লাখ করোনা টিকা আসার কথা থাকলেও পেয়েছি মাত্র ২০ লাখ। এ বিষয়ে আমার টিকা উদ্ভাবন কোম্পানি সেরামের উপর চাপ প্রয়োগ করছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ভ্যাকসিনটি বিভিন্ন দেশে যাচ্ছে, চাহিদা রয়েছে। আমরা এ বিষয়েও এখন থেকে চিন্তা-ভাবনা শুরু করেছি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর