সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সংবাদকর্মী বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আব্দুল হামিড রোর্ড পাবনা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

পাবনা প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি, সমকাল ও এনটিভির জেলা প্রতিনিধি, এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক, সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি, সৈকত আফরোজ আসাদ, সেক্টরস কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ পাবনার সভাপতি আব্দুর রহিম পাকন। মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা শাখার সভাপতি, খবর বাংলা পত্রিকার সম্পাদক, ডা. আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু, সাধারণ সম্পাদক এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আতাইকুলা প্রেসক্লাবের সম্পাদক কামরুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি, রাকিব হাসনাত, বার্তাবাজারের জেলা প্রতিনিধি, মাসুদ রানা, আর টিভির জেলা প্রতিনিধি, আবুল কালাম আজাদ, বাংলা টিভির জেলা প্রতিনিধি, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, এস এম আলম প্রমুখ,

সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় শতাধিক সাংবাদিকরা অংশ নেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, সাংবা‌দিক নি‌পীড়ন ও হত‌্যা মে‌নে নেওয়া যায় না। অবিলম্বে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সারা‌দে‌শে সংবাদকর্মীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

উল্লেখ্য: শুক্রবার (১৯ ফেব্রুয়ারি ২০২১) কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ শুরু হলে তা থামাতে উভয়পক্ষের ওপরে অ্যাকশনে নামে পুলিশ। ত্রিপক্ষীয় মারমুখী এই পরিস্থিতিতে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন, তাদেরই একজন অনলাইন পোর্টাল বার্তাবাজারের স্থানীয় প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির। পেশাগত দায়িত্ব পালনের সময় কোনও এক পক্ষের গুলিতে রক্তাক্ত হন মাত্র ২৫ বছর বয়সী এই সাংবাদিক। উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আনা হলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর