সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহকালে গুলিবিদ্ধ হয়ে উদীয়মান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে দৈনিক সমাজকন্ঠ পরিবার ও কুমিল্লা দক্ষিণ জেলা প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমাজকন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জসিম উদ্দিন চাষী।

দৈনিক সমাজকন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক এস.এম.মনির এর সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব কবির, মেঘনা টিভির চেয়ারম্যান এইচ.এম.মহিউদ্দিন, সমাজকন্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও আর্ট নাসিং কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ জহিরুল ইসলাম, ডেইলি বাংলাদেশ পোষ্ট কুমিল্লা প্রতিনিধি খন্দকার দেলোয়ার হোসেন, লালমাই বার্তা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মো: শহিদুল্লাহ মিয়াজী প্রমুখ।

এসময় বক্তারা বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার সাথে জড়িতদের অভিলম্বে গ্রেফতার করার অনুরোধ জানান এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক জানান, মামলা দায়ের করা হয়েছে আমরা আশাবাদী খুব শীঘ্রই জড়িতদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির এর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর