মুজাক্কির হত্যাকারীদের শাস্তির দাবিতে চিলমারীতে প্রতিবাদ সমাবেশ

নোয়াখালির কোম্পানিগঞ্জের বসুরহাটে রাজনৈতিক প্রতিহিংসায় গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন কুড়িগ্রামের চিলমারীর সকল সাংবাদিকবৃন্দ।

মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চিলমারী শাখার আয়োজনে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ কর্মসুচি পালিত হয়।

মফস্বল সাংবাদিক ফোরাম চিলমারী শাখার সভাপতি মোঃ ফজলুল হকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এস,এম নুরুল আমিন সরকার, প্রেসক্লাব চিলমারী সভাপতি ও যুগান্তর প্রতিনিধি গোলাম মাহবুব, ভোরের কাগজ প্রতিনিধি মামনুর রশীদ, সাপ্তাহিক সহযোগী পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ সাওরাত হোসেন সোহেল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন, ডেসটিনি পত্রিকার চিলমারী প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবীর,সুপ্রভাত উত্তরবঙ্গ চিলমারী প্রতিনিধি হাবিবুর রহমান, সমাচার পত্রিকার চিলমারী প্রতিনিধি মোঃ সাবেদ আলী মন্ডল,সাংবাদিক এস এস রাফি প্রমুখ। বক্তরা সাংবাদিক হত্যার তীব্রনিন্দা জানিয়ে হত্যাকারীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সুজন মোহন্ত/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর