রাজধানীর বিভিন্ন থানায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১ হাজার ৪০৫ পিস ইয়াবা, ৭৫ গ্রাম ২১৯ পুরিয়া হেরোইন, ৭৬ কেজি ৯৬০ গ্রাম গাঁজা ও ৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।
বার্তাবাজার/ই.এইচ.এম