নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত অনলাইন নিউজ পোর্টাল ‘বার্তা বাজার’ ও বাংলাদেশ সমাচার প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির-কে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে সারাদেশের ন্যায় রৌমারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০মিনিটের দিকে রৌমারী উপজেলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন রৌমারী ও রাজিবপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদিকবৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন, বীরমুক্তিযোদ্ধা খন্দকার শামছুল আলম, রৌমারী সরকারী কলেজের সহকারি অধ্যাপক এম আর ফেরদৌস, ৪নং সদর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আফজাল হোসেন বিপ্লব, রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম,বাংলাদেশ সমাচার রৌমারী উপজেলা প্রতিনিধি শাহ আঃ মোমেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,যুগান্তর পত্রিকার এস এম সাদেক হোসেন ভোলা,সচেতন কন্ঠের মতিয়ার রহমান চিশতী, সমকালের চিতেন চন্দ্র দাস,করতোয়ার শওকত আলী,জামালপুর দিনকালের মিন্টু মিয়া,ভোরের কাগজের মাসুদ পারভেজ রুবেল,জনতা ও শিক্ষা ডট কমের সাখাওয়াত হোসেন, দিনকালের এলাহী শাহরিয়ার নাজিম।
বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনা করেন মানবকন্ঠ প্রতিনিধি ইয়াছির আরাফাত নাহিদ।
বার্তাবাজার/পি