সাংবাদিক বোরহান উদ্দিন হত্যার বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত অনলাইন নিউজ পোর্টাল ‘বার্তা বাজার’ প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির-কে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরস্থ শাপলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন কুড়িগ্রাম প্রেস ক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ইউনাইটেড প্রেস ক্লাব ও প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদিকবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন, দৈনিক কুড়িগ্রাম খবর এর প্রকাশক ও সম্পাদক এসএম ছানালাল বকসী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের অাহ্বায়ক ও চ্যানেল আই এর কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিক, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি দুলাল বোস, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, এটিএন নিউজ ও এটিএন বাংলা এর কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ অালমগীর, ডিবিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন, যমুনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি নাজমুল হোসাইন, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন এর কুড়িগ্রাম প্রতিনিধি অারিফুল ইসলাম রিগ্যান, ইউনাইটেড প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম ও বার্তা বাজার এর কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সুজন মোহন্ত/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর