সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাব ও বার্তা বাজার পরিবারের আয়োজনে, নোয়াখালির সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় প্রেসক্লাবের সামনের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বার বার সাংবাদিক হত্যা, অত্যাচার, নির্যাতন ও নিপিড়ন করা হচ্ছে। এগুলোর বিচার ও জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যাবস্থা করতে হবে। আর যেন কোন ভাই খুন না হয়। আর যেন প্রতিবাদ মানববন্ধনে রাস্তায় কোন সাংবাদিকদের দাড়াতে না হয়। সাগর-রুনিসহ সকল হত্যাকান্ডের বিচার দাবী জানানো হয়।

বার্তা বাজার মুন্সীগঞ্জ প্রতিনিধি মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ বাবুল, সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জুবায়ের, সাবেক সভাপতি সামসুজ্জামান পনির, সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ন সম্পাদক সালাহ উদ্দিন সালমান, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মামুদ মান্নান, ইসমাইল খন্দকার, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম চমক, দপ্তর সম্পাদক আজাদ বিন আজম নাদভী।

এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরিফ হোসেন হারিস, হামিদুল ইসলাম লিংকন, আজিম হাওলাদার, মো. আমির ঢালী, আহসানুল ইসলাম আমিনসহ বিভিন্ন শ্রেনি পেশার অনেকে।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর