সাংবাদিক হত্যার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন

বার্তা বাজারের নোয়াখালির প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির’কে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ভালুকায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও রোডে এ কর্মসূচী পালিত হয়।

বার্তা বাজারের ভালুকা প্রতিনিধি আরিফুল হক পলাশের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা চেতনায় ভালুকা প্রেসক্লাব সভাপতি ও বিজয় টিভি’র প্রতিনিধি এ.বি.এম জিয়া উদ্দিন বাসার, ভালুকা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আর.টিভির প্রতিনিধি ফিরোজ খান, সাংবাদিক হাদিকুর রহমান হাদিস, মাই.টিভির প্রতিনিধি মর্জিনা আক্তার মনি, বাংলা টিভির প্রতিনিধি খুরশেদ আলম জীবন, প্রাইম বাংলা টিভির প্রতিনিধি আশিকুর রহমান শ্রাবণ, ফাল্গুনি টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক ও সাংবাদিক সুজন খান প্রমুখ।

বক্তারা অপরাজনীতির স্বীকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের অনতি বিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

আরিফুল হক পলাশ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর