ভারতের মুম্বাইয়ের একটি হোটেলে স্বতন্ত্র সংসদ সদস্য মোহান দেলকারের (৫৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দাদরা ও নগর হাবেলি এলাকা থেকে লোকসভায় নির্বাচিত ওই এমপি আত্মহত্যা করেছেন।
এর আগে তিনি কংগ্রেস ও বিজেপির হয়ে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের মেরিন ড্রাইভের একটি হোটেল থেকে দেলকারের লাশ সোমবার বিকালে উদ্ধার করা হয়েছে। লাশের পাশে আত্মহত্যার কারণসংবলিত চিরকুট পাওয়া গেছে।
তবে ওই চিরকুটে কী লেখা রয়েছে তা পুলিশ জানায়নি। দেলকারের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
মুম্বাই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বার্তাবাজার/পি