রায়পুর পৌর নির্বাচনে নৌকার বাধা, মাঠে নেই ধানের শীষ

মাত্র ৬ দিন পর সারাদেশে ৫ম ধাপে ৩১ টি পৌরসভার নির্বাচন ২৮ ফেব্রুয়ারি। নির্বাচন যতো ঘনিয়ে আসছে প্রর্থীদের প্রচার প্রচারণা তত বৃদ্ধি পাচ্ছে, রায়পুর পৌর নির্বাচনে এবার মেয়র পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে ৬ জন। এর মধ্যে বিভিন্ন দলের মনোনীত প্রতিকে ৩ জন, স্বতন্ত্র পদে ৩ জন।

আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে লড়াইয়ে নেমেছেন কেন্দ্রীয় যুব ও ক্রিড়া বিষয়ক উপ কমিটির সদস্য আমেরিকান সিটিজেন গিয়াস উদ্দিন রুবেল ভাট, ধানের শীষ প্রতীক নিয়ে কোমর বেঁধে মাঠে আছেন পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী। স্বতন্ত্র হিসেবে মোবাইল মার্কা অধ্যাপক মনির আহম্মেদ, ইসলামী স্বাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা প্রতীকে মাওঃ আব্দুল খালেক, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনের মাঠে রয়েছেন নাছির উদ্দিন সগির।

৫ম ধাপে রায়পুর সহ সারাদেশে ৩১ টি পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারী পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।রায়পুরে নির্বাচন কে কেন্দ্র করে বিভিন্ন মেয়ের প্রার্থীদের প্রচার প্রচারণা, সহ মিছিল, জনসংযোগ থাকলেও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক মেয়র প্রার্থী এ.বি.এম জিলানীর নেই তেমন কোনো নির্বাচনী কর্মসূচি। নির্বাচনী প্রচার প্রচারণা মধ্যে এগিয়ে আছে নৌকা প্রতিক প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট প্রতিদিন মিছিল, মিটিং, জনসংযোগ, জনসভা করছেন তিনি।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মনির আহমেদ মোবাইল ফোন প্রতিকে চষে বেড়াচ্ছেন পৌরসভার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। জনসংযোগ, মিছিল মিটিং সহ ব্যানার পেষ্টুন ও দেখা যাচ্ছে নগরীর মধ্যে। এদিক থেকে অনেক টাই পিছিয়ে আছে বিএনপি প্রার্থী এ.বি.এম জিলানী নেই কোনো জনসভা, মিছিল, মিটিং খুব কম ব্যনার পেষ্টুন দেখা গেছে নগরীর মধ্যে।

এর ফলে নৌকা প্রতিক প্রার্থী রুবেল ভাটের জন্যে জয়ী হওয়ার সবচেয়ে বড় বাধা এখন স্বতন্ত্র মোবাইল ফোন প্রতিক প্রার্থী অধ্যাপক মনির আহমেদ। পৌরসভার ভোটার গন বলছেন নৌকা প্রতিক এবং মোবাইল ফোন প্রতিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

উল্লেখ্য রায়পুর পৌরসভায় মোট ভোটার ২৩ হাজার ৬শ ৩১ জন যার মধ্যে পুরুষ ভোটার ১১৯৯০ ও মহিলা ভোটার ১১৬৪১ জন।
মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৪৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।ওয়ার্ড ৯টি। ভোট কেন্দ্র রয়েছে ১৩টি।

মেহেদী হাসান মাছুম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর