বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর-শ্যামগ্রাম বাজারের প্রধান সড়কের খালের উপর ব্রিজটি অবশেষে রবিবার সকালে সামরিক মেরামত ও সংস্কার কাজ হয়েছে।
বেহাল অবস্থা ব্রীজটি পুনঃনির্মাণের জন্য এলাকাবাসীর দাবি নিয়ে ৯ ফেব্রুয়ারি বার্তা বাজারে `নবীনগর-শ্যামগ্রাম বাজারের প্রধান সড়কের খালের উপর ব্রিজটি এখন মরণফাঁদ’ এ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে সংবাদটি সংশ্লিষ্ট ওপর মহলের নজরে আসে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক এর নির্দেশ সংশ্লিষ্ট বিভাগ ব্রীজটি সামরিক মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন করেন
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক বলেন, ব্রীজটি সামরিক মেরামত ও সংস্কার কাজ করা হয়েছে। পরে বিশ্বব্যাংকের অর্থায়নে ব্রীজটি নতুন করে নির্মিত হবে।
মোঃ আক্তারুজ্জামান/বার্তাবাজার/পি