উত্তরা ফায়ার সার্ভিসের দৃষ্টান্তমূলক সহযোগীতা

কচি বেগম নামে একজন খামারি টঙ্গী ইজতেমা মাঠে গরু চড়ানো শেষে কামারপাড়া ব্রিজের ওপর দিয়ে গরু নিয়ে ফেরার পথে গরুর পালে থাকা একটি গাভীকে দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দিলে কামারপাড়া পুরাতন ও নতুন দুই ব্রিজের মাঝে পড়ে যায় গাভীটি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে টুঙ্গীতে এমন ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গরুর মালিক কচি বেগম দিশেহারা হয়ে পড়ে। কিন্তু তিনি কিছু করতে পারছিলেন না। এমন সময় তিনি কর্তব্যরত সার্জেন্ট আসাদুজ্জামান খান ও ফারুকুজ্জামান মাসুমকে দেখতে পান। তিনি এগিয়ে গিয়ে তাদের ঘটনা বললে তার ফায়ার সার্ভিস ফোন দিয়ে জানালে। উত্তরা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌছিয়ে করে ৩০ মিনিটের চেষ্টায় গাভীটিকে উদ্ধার করে তারা।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার হানিফ বলেন, ১০ নাম্বার সেক্টর কামারপাড়া ব্রিজের নিচে একটি গরু পড়ে যাওয়ার সংবাদ পাওয়ার সাথে সাথে উত্তরা ফায়ার স্টেশনের ইটি গাড়িসহ একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম অটোস্কেপ কেরাবিনা ও রশির সাহায্যে প্রায় ত্রিশ মিনিটের চেষ্টায় আমরা গরুটিকে উদ্ধার করতে সক্ষম হই।

এ ঘটনায় গরুর মালিক কচি বেগম বলেন, গরুটি আবার ফিরে পাব ভাবি নাই। কিন্তু পুলিশ ও ফায়ার সার্ভিসের কারণে গাভীটি ফিরে পেলাম। পুলিশে ও ফায়ার সার্ভিস এমন সহযোগিতায় আমি গরু ফিরে পেলাম।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর