চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর শীতকালীন মহড়ার প্রশিক্ষণার্থী আসিফুল (২০) নামে এক সেনা সদস্য শঙ্খ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২২ ফেব্রুয়ারী) বিকালে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ জেলে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ সেনা সদস্য আসিফুল চট্টগ্রামের হালিশহর এলাকারব বাসিন্দা বলে জানা গেছে। তিনি বিএমএ ক্যাডেট হিসেবে এবারের প্রশিক্ষণে যোগ দিয়েছেন। নিখোঁজের পর আনোয়ারা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্বার কাজ চালাচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
স্থানীয় তৈলারদ্বীপের ইউপি সদস্য আজিজুল হক জানান, বিকেল পাঁচটার দিকে তৈলারদ্বীপে সেনাবাহিনীর শীতকালীন মহড়া চলাকালীন জেলেপাড়ায় শঙ্খ নদীর পাড়ে দুইজন সেনা সদস্য আসেন। একজন প্রশিক্ষণের পোশাকসহ গোসল করতে নামেন। সে সাঁতার কেটে একটু দূরে চলে যায়। পরে সেখান থেকে সাঁতরে অর্ধেক এসে আর আসতে পারেননি। পরে তিনি যখন তলিয়ে যেতে থাকে তখন চিৎকার করতে থাকে। উপরে থাকা সেনাসদস্যও পানিতে ঝাঁপ দেন। কিন্তুু তিনি ডুবন্ত সেনাসদস্যকে টেনে তুলতে পারেননি।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ সৈকত জানান, সেনাবাহিনীর শীতকালীন মহড়ার প্রশিক্ষণার্থী এক সেনা সদস্য নিখোঁজের ঘটনা জানার পর ঘটনাস্থলে এসে আমাদের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে।
সুমন শাহ/বার্তাবাজার/এসজে