দেশে টিকা নিলেন ২৩ লাখের বেশি মানুষ

গত একদিনে করোনা টিকা নিয়েছে ২ লাখ ২৫ হাজার ২৮০ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট করোনা টিকা নিয়েছে ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন। এর মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৬০৯ জনের।

সোমবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে মোট ভ্যাকসিন নিয়েছেন ২ লাখ ২৫ হাজার ২৮০ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৯ হাজার ৭৮০ জন ও নারী ৮৫ হাজার ৫০০ জন।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন করোনা টিকা দেওয়া হয় ২৬ জনকে। করোনার টিকা দেওয়া কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকা কর্মসূচী চালু হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর