কাদের মির্জার বিরুদ্ধে সমাবেশ করেছে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট সীমান্তে ফেনী-বসুরহাট সড়কের চাঁদপুর এলাকায় সড়ক অবরোধ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদেরের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে ফেনী জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মির্জা কাদেরকে বসুরহাট থেকে ফেনীর সীমান্ত দিয়ে যাতায়াত করতে দেয়া হবে না। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের এবং ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক নিজাম হাজারীসহ ফেনীর বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রদের বিরুদ্ধে অশালীন বক্তব্য দিয়ে আসছেন। আমরা দল থেকে তার বহিষ্কার চাই। তার জন্যই বসুরহাটে অশান্তি বিরাজ করছে।

বক্তব্যকালে বক্তারা কাদের মির্জাকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশকে নিয়ে আল-জাজিরা যে ষড়যন্ত্র করছে আপনি কি তার এজেন্ট? তারা আরো বলেন, আপনি কি জাতীয় নেতা। পুরো দেশ নিয়ে কথা বলেন? আপনি ( কাদের মির্জা) ১৯৯৬ সালে অটোপাসে সুরহাট পৌরসভার চেয়ারম্যান হয়েছেন। এখন কিভাবে অটোপাসের কথা বলেন? নিজাম হাজারীর বিরদ্ধে আর একবার কথা বললে চোখ তুলে ফেলব, হাত ভেঙে ফেলব বলে হুশিয়ারি দেয়। এরপর এ বিষয়ে কথা বললে বাড়িতে গিয়ে পিটাবো বলে বক্তব্য দেয় নেতারা।

এ সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদ ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদা ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সুশেন শিলসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও অন্যান্য নেতাকর্মীরা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর