চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে মোহাম্মদ আজান নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের বরুমচড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মাহাফুজুর রহমানের একমাত্র ছেলে।
বরুমছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সোমবার সকালে বাড়ির পুকুরের ধারে খেলছিল আজান। একপর্যায়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় সে।
শিশুটির বাবা মাহাফুজুর রহমান জানান, অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পুকুর থেকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমন শাহ/বার্তাবাজার/এসজে