স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু কে নিয়ে কুটক্তি, করোনা খাতে আসা সরকারি টাকা আত্মসাৎ, হাসপাতালের রোগী ও স্বজনদের সাথে অসদাচরণ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অবশেষে বদলী করা হয়েছে ভালুকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেলী শারমিন কে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডাঃ শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এক গেজেট বার্তায় এ আদেশ
প্রদান করা হয়েছে এবং পরবর্তী পদায়নের জন্য ডাঃ সোহেলী শারমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।
আরিফুল হক/বার্তাবাজার/এসজে