কঙ্গোতে সন্ত্রাসী হামলায় ইতালির রাষ্ট্রদূত ও পুলিশ নিহত

কঙ্গোয় জাতিসংঘের গাড়িবহরে হামলা করে ওই দেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ও এক পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০ টার দিকে কানিয়ামাহোরো শহরের কাছে তাদের গাড়িবহরে হামলা করে বলে জানায় ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও ও সেনা জাতিসংঘ মিশন মনুস্কোর একটি গাড়ির বহরে ভ্রমণ করছিলেন। এ সময় সন্ত্রাসীরা গুলি রাষ্ট্রদূত ও তার সঙ্গে থাকা সামরিক এক পুলিশ সদস্যকে হত্যা করে।

তবে এ হামলার ব্যাপারে স্থানীয় গণমাধ্যম জানায়, তাকে অপহরণের জন্য এ হামলা চালানো হতে পারে।

তাৎক্ষণিকভাবে এ হামলা কারা সংগঠিত করেছে সে ব্যাপারে জানা যায়নি। এখন পর্যন্ত কেউ এই হামলার দায়ও স্বীকার করেনি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর