করোনা ভাইরাস থেকে সুরক্ষায় টিকা নিতে নাসিরনগরে সচেতনতামূলক র‌্যালি

রব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় ভ্যাকসিন (টিকা) নিতে জনগনকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক র‌্যালি হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রামের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান ওয়াছ আলী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় জানান, সোমবার পর্যন্ত উপজেলায় এক হাজার ৫২১ জন টিকা গ্রহণ করেছেন।

রাসেল আহমেদ/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর