ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনে সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুন্দরবন এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচলা বন্ধ হয়ে যায়। এতে ট্রেন যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হয়।

ট্রেনের যাত্রী তুহিন আফসারী জানান, সকাল পৌনে ৯ টায় ঢাকা থেকে ছেড়ে আসে সুন্দরবণ এক্সপ্রেসের ট্রেনটি। তিনি যশোরের যাত্রী ছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোটচাঁদপুর রেল স্টেশনে প্রবেশের মুহুর্তে ট্রেনের পেছনের দুইটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে রেলে থাকা যাত্ররীরা আতংকিত হয়ে পড়ে। সিগন্যাল পয়েন্ট সঠিক ভাবে পরিচালনা না করার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে রেলের কর্মচারীরা জানান।

ঘটনার সত্যতা স্বীকার করে কোটচাঁদপুর রেল স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে।

শোয়াইব উদ্দিন/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর