শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চলমান অনার্স ও মাস্টার্সের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেসে থেকে শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশ নেই। আমরা আমাদের শিক্ষার্থীদের কোনো রিস্কে ফেলবো না। তাছাড়া এখন যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে একারণে সে নির্দেশনার আলোকে পরীক্ষা স্থগিত করা হয়েছে। কালকে ডিন’স কমিটির জরুরি মিটিং ডেকেছি। সেখানে সিন্ধান্ত জানিয়ে দেবো।
স্থগিত হওয়া পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার ও ইউজিসির নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ১১৯তম একাডেমিক কাউন্সিলের সভায় অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিন্ধান্ত নেয়া হয়।
মোস্তাফিজ রাকিব/বার্তাবাজার/এসজে