নোয়াখালীর বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা স্বত্তেও মেয়র কাদের মির্জার সমর্থকরা শোকসভার আয়োজন করতে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বেশ কয়েকবার পৌর মেয়র কাদের মির্জার সমর্থকরা রূপালী চত্বরে শোকসভার মঞ্চ করে সেখানে ব্যানার ও চেয়ার দিয়ে জড়ো হওয়ার চেষ্টা করলে প্রতিবারই র্যব-পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সোমবার সকাল থেকে বসুরহাট বাজারে অনেকটা ঘোষনাহীন ভাবে চলছে হরতাল। একই দিন পৌর এলাকাজুড়ে বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। বিভিন্ন রাস্তা ও সড়কের মোড়ে মোড়ে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পৌরসভার প্রবেশ পথে গাছের গুড়ি ফেলে রাস্তা আটকে দেয়া হয়। পরে পুলিশ সেগুলো অপসারণ করে।
এর আগে ওই পৌরসভায় আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচী ঘোষণা করে। এতে প্রসাশন সোমবার সকাল ছয়ট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ দ্বার জারি করে।
এ ঘটনায় পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, কেউ সরকারি নির্দেশ অমান্য করে সভা-সমাবেশ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হস্তে তা দমন করবে।
এর আগে বার্তা বাজারের প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচারের দাবিতে সোমবার বেলা আড়াইটায় বসুরহাট পৌর সভার রূপালী চত্বরে শোকসভা আহ্বান করে আবদুল কাদের মির্জা।
তবে একই স্থানে বিকেল তিন টায় সমাবেশ করার ঘোষণা দিয়ে রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।
বার্তাবাজার/ই.এইচ.এম