বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নিবে সিঙ্গাপুর

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ১০ হাজার শ্রমিক নিবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মহামারিকালে মধ্যপ্রাচ্যে অনেকে চাকরি হারিয়েছেন। তবে, নতুন নতুন চাকরির বাজারও তৈরি হচ্ছে। সুখবর হলো, সিঙ্গাপুর ১০ হাজার ও রুমানিয়া ২ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে।

তবে কোন কোন খাতে নিবে জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন খাতেই নিবে। শুধু নির্দিষ্ট কোনো একটি খাতে নয়।

তিনি আরও বলেন, রোমানিয়ায় আমরা নতুন মিশন খুলেছি এবং সেখান থেকে আমাদের জানিয়েছে, তাদের হালাল খাবার ফ্যাক্টরিতে কিছু লোক নিয়োগ দিতে চায় ওই দেশ। সেখানে হয়তো দুই হাজার বাংলাদেশির কর্মসংস্থান হতে পারে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর