অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতের আদালতে সাজাপ্রাপ্ত হওয়ায় লক্ষীপুর-২ আসনের সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) এই ঘোষণা দেওয়া হয়।
জানা যায়, গত ২৮ জানুয়ারি পাপুলকে ৪ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানাও করা হয়। এর আগে গত বছরের ৬ জুন মানব ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতের বাসা থেকে পাপুলকে গ্রেফতার করে দেশটির পুলিশ।
২০১৮ সালের জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-২ আসন থেকে জয়লাভ করেন পাপুল। স্বতন্ত্র সংসদ সদস্যের কোটায় তার স্ত্রীকেও বানান সরক্ষিত আসনের এমপি। দেশেও এই দম্পতির নামে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন।
চলতি বছরের জানুয়ারিতে সরকারি দলের একজন হুইপ জানিয়েছিলেন, এই সাজা হওয়ার বিষয়ে সংসদ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তথ্য পেলে তার এমপির পদ খারিজের উদ্যোগ নেবেন। তবে বিষয়টাতে সাংবিধানিক ব্যাখ্যার প্রয়োজন হতে পারে বলেও তিনি মনে করেন। তিনি উল্লেখ করেছিলেন, আইনগত বিতর্ক হলে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বার্তাবাজার/এসজে