রায়পুরে মাদক ব্যবসায়ী রাজন সাহা ইয়াবাসহ গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুরে উঠতি বয়সের মাদক ব্যবসায়ী রাজন সাহা ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ পিচ ইয়াবাসহ রীনা মঞ্জিল এর সামনে সোহাগ এর চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করে রায়পুর থানা পুলিশ।

জানা যায়, রায়পুর পৌরসভার ০১ নং ওয়ার্ডের শীর্ষ মাদক ব্যবসায়ীদের অন্যতম রাজন সাহা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারীর সাথে জড়িত। ইয়াবা সেবন করে নিজ বাড়িতে ও এলাকায় উশৃঙ্খলতা সৃষ্টি করতো। রবিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বার্তা বাজার জানান, এসআই ইয়াছির আরাফাত, এএসআই আব্দুল করিম সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রাজন সাহা, পিতা-দ্বীনেশ চন্দ্র সাহা, সাং-পূর্বলাছ (সাহা বাড়ি), পৌর ০১ নং ওয়ার্ড থেকে ১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মেহেদী হাসান মাছুম/বার্তা বাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর