সাংবাদিক মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে কুষ্টিয়া সাংবাদিকদের বিক্ষোভ

নোয়াখালীর বসুরহাট আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি। সোমবার (২২ ফেব্রুয়ারি) কুষ্টিয়া প্রেসক্লাব চত্বরেেএ কর্মসূচি শুরু হয়।

কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন, কোষাধাক্ষ ইন্ডিপেন্ডেন্ট টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি মিলন উল্লাহ, দৈনিক নিউ নেশন পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আফরোজা আক্তার ডিউ, সাপ্তাহিক প্রভাষন পত্রিকার সম্পাদক আক্তারুজ্জামান মৃধা পলাশ, দৈনিক নওরোজের কুষ্টিয়া প্রতিনিধি মাহমুদ হাসান, বার্তা বাজারের বাজাররে কুষ্টিয়া প্রতিনিধি মোঃ ফজলুল করিম টুটুল প্রমুখ।

প্রেসক্লাব চত্বর থেকে সাংবাদিকদের একটি বিক্ষোভ মিছিল ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের আগে প্রেসক্লাব-কেপিসি চত্বরে সমাবেশ করে সাংবাদিকবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সাধারণ সম্পাদক ও জি টিভির কুষ্টিয়া প্রতিনিধি সোহেল রানা।

টুটুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর