শরণখোলায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রের মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. সানি (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার আমড়াগাছিয়া সিংবাড়ি এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক কাভার্ডভ্যানসহ চালক ইউনুচ মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ।

নিহত যবুক খুলনার সোনাডাঙ্গার আ. মান্নান রানার ছেলে। সে শরণখোলার উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে নানা মান্নান তালুকদারের বাড়িতে থেকে লেখাপড়া তরতো। সে এবছর রায়েন্দা-রাজৈর ফাজিল মাদরাসা থেকে দাখিল পাস করেছে।

পরিবার সূত্রে জানা যায়, সানি দুপুরে মোটরসাইকেলে পহলানবাড়িতে যাচ্ছিল। সিংবাড়ি এলাকা পৌঁছালে বিপরিত দিক থেকে আসা শুভ এন্টারপ্রাইজ নামের একটি কম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সে মারা যায়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বার্তা বাজারকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার এবং কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। চালক ইউনুচ মিয়া বাগেরহাট সদরের হাবিব মিয়ার ছেলে। নিহতর পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বাবুল দাস/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর